ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রাথমিকভাবে সম্ভাব্য প্রার্থী তালিকা প্রস্তুত করেছে। দলের একজন কেন্দ্রীয় নেতা জানিয়েছেন, রমজানের পর সিটি নির্বাচনের জন্য প্রার্থিতা চূড়ান্ত করা হবে।
সূত্রের খবর অনুযায়ী, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র পদে লড়বেন আসিফ মাহমুদ, এবং উত্তর সিটি করপোরেশনের মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন আরিফুল ইসলাম আদীব। এছাড়া ঢাকা-৮ আসন থেকে সংসদ নির্বাচনে পরাজিত প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীর নামও আলোচনায় রয়েছে।
এনসিপি এবারের নির্বাচনে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের সঙ্গে সমঝোতা করে অংশ নেবে। কাউন্সিলর প্রার্থী চূড়ান্ত করার পর সেই তালিকা নিয়ে জামায়াতের সঙ্গে সমঝোতার বৈঠক অনুষ্ঠিত হবে।