প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

নাসীরুদ্দীন পাটওয়ারীর সঙ্গে কথা, এনসিপির কর্মীদের জন্য ফ্রি কোর্স অফার: মেঘনা আলম

নাসীরুদ্দীন পাটওয়ারীর সঙ্গে কথা, এনসিপির কর্মীদের জন্য ফ্রি কোর্স অফার: মেঘনা আলম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী-এর সঙ্গে কথা বলার পর তার দলের ভাই-বোনদের জন্য ফ্রি কোর্স অফারের ঘোষণা দিয়েছেন মেঘনা আলম।

রোববার (২২ ফেব্রুয়ারি) রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে বিষয়টি জানান তিনি। ঢাকা-৮ আসনের গণ-অধিকার পরিষদ-এর এই প্রার্থী লেখেন, “একটু আগে পাটুয়ারি ভাই ফোন দিলেন, শীঘ্রই বাসায় আসবেন জানালেন। ইলেকশনের আগেই আসতেন, কিন্তু মিডিয়া পজিটিভ সবকিছুকেও ভিউয়ের জন্য নেগেটিভ করে ফেলে—এই ভয়ে আসেননি বললেন। রাজনৈতিক শিষ্টাচারের এই ধারা সকল প্রতিবন্ধকতা এড়িয়ে অব্যাহত থাকুক।”

তিনি আরও লেখেন, “আমার কাছে শিখতে চান জানালেন, আমিও এনসিপির ছোট ভাই-বোনদের জন্য ফ্রি কোর্স অফার করলাম। তিনি অ্যারেঞ্জমেন্ট করবেন আশ্বাস দিলেন।”

মেঘনা আলম বলেন, যারা ফিল্ড পলিটিক্স ও গণজাগরণের মাধ্যমে রাজনীতির ময়দানে সম্পৃক্ত হয়েছেন, তাদের অভিজ্ঞতা এবং যারা রাজনৈতিক পরিবেশে বড় হয়ে আন্তর্জাতিক ইনস্টিটিউট থেকে শিখেছেন—এই দুই শক্তির সমন্বয়ে স্বাধীন ও সম্মানিত বাংলাদেশ গড়া সম্ভব।

 

 

 

 

পোস্টে তিনি আরও উল্লেখ করেন, “আমার ছোট ভাই পাটুয়ারির জন্য অনেক স্নেহ। যদি ও জিতলে জামায়াত ক্ষমতায় আসার সুযোগ না থাকত, তাহলে মেঘনা আলম বিএনপিকে সামনে আগাতে দিয়ে নিজের প্রচারণা ও পোলিং এজেন্ট সরিয়ে নিত না জানালাম। যে দল নারীর নেতৃত্ব অবমূল্যায়ন করে, তাদের ক্ষমতায় চাই না। ভবিষ্যতে যদি আদর্শের পরিবর্তন হয়, সেটা ভিন্ন বিষয়।”

সবশেষে তিনি লেখেন, “মেঘনা আলম বিভেদের, শত্রুতার রাজনীতি চায় না। আল্লাহ আমাদের নিরাপদ রাখুক, আমাদের যাদের দেশ বদলানোর প্রত্যয় আছে তাদের নিয়ত পরিষ্কার ও অটুট রাখুক, সম্প্রীতি ও ঐক্যের বন্ধনে সকল রাজনীতিবিদদের আবদ্ধ রাখুক। আমিন।”

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা