প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে খেলাফত মজলিস

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বাংলাদেশ খেলাফত মজলিস
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারি, ২০২৬

সদ্য সমাপ্ত নির্বাচনে ঢাকা-১৩ আসনে ভোট কারচুপি ও অনিয়মের অভিযোগ তুলে জরুরি সংবাদ সম্মেলনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ খেলাফত মজলিস।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুর ২টায় পুরানা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হবে।

দলের প্রচার সম্পাদক ও মিডিয়া সমন্বয়ক হাসান জুনাইদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা-১৩ আসনের নির্বাচনী ফলাফল নিয়ে কারচুপির অভিযোগ এবং সমসাময়িক বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে দলের অবস্থান পরিষ্কার করতেই এই জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। এতে দলের শীর্ষ নেতারা উপস্থিত থেকে নির্বাচনে অনিয়ম সংক্রান্ত তথ্য ও পরবর্তী কর্মসূচি তুলে ধরবেন।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা