দেশীয় বাজারে আবারও স্বর্ণের মূল্য সমন্বয় করা হয়েছে। ভরিতে ২ হাজার ২১৬ টাকা বাড়িয়ে ২২ ক্যারেট স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৬১ হাজার ৪০ টাকা। এর আগে একই মানের স্বর্ণের দাম ছিল ২ লাখ ৫৮ হাজার ৮২৪ টাকা।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকালে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সংগঠনটির সিদ্ধান্ত অনুযায়ী, নতুন দর সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে খাঁটি (তেজাবি) স্বর্ণের মূল্যবৃদ্ধির কারণে সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় নতুন দাম নির্ধারণ করা হয়েছে।
২২ ক্যারেট – ২,৬১,০৪০ টাকা, ২১ ক্যারেট – ২,৪৯,১৪৩ টাকা, ১৮ ক্যারেট – ২,১৩,৫৬৮ টাকা, সনাতন পদ্ধতি – ১,৭৪,৭৮৫ টাকা
বাজুস আরও জানিয়েছে, নির্ধারিত বিক্রয়মূল্যের সঙ্গে ৫ শতাংশ ভ্যাট এবং ন্যূনতম ৬ শতাংশ মজুরি যোগ হবে। তবে গয়নার নকশা ও মানভেদে মজুরির পরিমাণ পরিবর্তিত হতে পারে।
উল্লেখ্য, সর্বশেষ ২১ ফেব্রুয়ারি স্বর্ণের দাম বাড়ানো হয়েছিল। তখন ২২ ক্যারেটের ভরি নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ৫৮ হাজার ৮২৪ টাকা।
অন্যদিকে, স্বর্ণের দর বাড়লেও রুপার দামে কোনো পরিবর্তন আসেনি। বর্তমানে—
২২ ক্যারেট রুপা প্রতি ভরি ৬,৭০৭ টাকা,
২১ ক্যারেট ৬,৪১৫ টাকা,
১৮ ক্যারেট ৫,৪৮২ টাকা,
সনাতন পদ্ধতি ৪,০৮২ টাকায় বিক্রি হচ্ছে।