প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস দীর্ঘ ১৮ মাসের বিরতির পর তার পুরোনো কর্মস্থলে ফেরেন। দেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব পালনকালে দীর্ঘ সময়ের বিরতি শেষে মিরপুরের গ্রামীণ টেলিকম ভবনে অবস্থিত ‘ইউনূস সেন্টার’-এ তিনি দপ্তরে যোগ দেন।
রোববার (২২ ফেব্রুয়ারি) প্রফেসর ইউনূসের অফিসিয়াল ফেসবুক পেজে তার প্রত্যাবর্তনের খবর আনুষ্ঠানিকভাবে জানানো হয়। সকালেই মিরপুরে পৌঁছালে দীর্ঘদিনের সহকর্মী ও কর্মকর্তারা তাকে ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানান।
দপ্তরে ফিরে তিনি গ্রামীণ পরিবারের বিভিন্ন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক এবং ইউনূস সেন্টারের উপদেষ্টাদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠক করেন।
উল্লেখ্য, ১৮ মাস আগে প্রফেসর ইউনূস ‘ইউনূস সেন্টার’- থেকে বিদায় নিয়ে দেশের রাজনীতির গুরুত্বপূর্ণ সময়ে অন্তর্বর্তী সরকারের নেতৃত্ব গ্রহণ করেছিলেন।