প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

পুলিশে বড় পরিবর্তনের খবর দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুলিশে বড় পরিবর্তনের খবর দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২২ ফেব্রুয়ারি, ২০২৬

চাঁদা দাবিকে কেন্দ্র করে আদাবরের একটি এমব্রয়ডারি কারখানায় হামলার ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ঘটনার তদন্ত সম্পন্ন করে তাদের রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তিনি জানান, সব বিষয়ে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। একইসঙ্গে পুলিশের শীর্ষ পর্যায়ে কিছু পরিবর্তন আসবে।

রোববার (২২ ফেব্রুয়ারি) সচিবালয়ে প্রধানমন্ত্রী নেতৃত্বে এক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব তথ্য জানান। মন্ত্রী বলেন, “যদি তদন্তে সত্যতা পাওয়া যায়, আমরা এ সমস্ত বিষয়ে কঠোর ব্যবস্থা নেবো। পুলিশে টপ লেভেলে পরিবর্তন আসবেই।”

এছাড়া তিনি সংসদ অধিবেশনের প্রজ্ঞাপনের বিষয়েও বিস্তারিত জানান। রাষ্ট্রপতি সংসদ অধিবেশন আহ্বান করবেন মার্চ ১২ তারিখে, যেখানে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচিত হবেন। অন্তর্বর্তীকালীন সরকারের সময় প্রণীত অধ্যাদেশ উপস্থাপন, শোক প্রস্তাব ও রাষ্ট্রপতির ভাষণসহ অন্যান্য রেগুলার কার্যসূচি পরিচালিত হবে।

নতুন রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে কোনো আলোচনা এখনো হয়নি। স্পিকার ও ডেপুটি স্পিকার পরে চূড়ান্ত করা হবে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা