প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

শিক্ষা মন্ত্রণালয়ে দুর্নীতি হবে না: শিক্ষামন্ত্রী

অনলাইন-অফলাইন পাঠদানের নতুন সময়সূচি ঘোষণা দিলেন শিক্ষামন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২২ ফেব্রুয়ারি, ২০২৬

শিক্ষা মন্ত্রণালয়ে কোনো ধরনের দুর্নীতি গ্রহণ করা হবে না এবং কাউকেই দুর্নীতি করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি আরও বলেন, শিক্ষকদের আর দাবি-দাওয়া নিয়ে সরাসরি মন্ত্রণালয়ে আসার প্রয়োজন নেই।

রোববার (২২ ফেব্রুয়ারি) সচিবালয়ে শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের সঙ্গে মতবিনিময় সভার পর এসব মন্তব্য করেন শিক্ষামন্ত্রী। তিনি জানান, শিক্ষার উন্নয়ন ও শিক্ষকদের বেতন-স্কেলসহ ন্যায্য দাবি পূরণে প্রধানমন্ত্রী তারেক রহমান-এর কাছে প্রস্তাব উপস্থাপন করা হবে।

সভার সময় উপস্থিত ছিলেন শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি বলেন, গুণগত শিক্ষার পরিবেশ নিশ্চিত করা হবে এবং দুর্নীতিমুক্ত শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা হবে। এছাড়া শিক্ষাকে রাজনৈতিক প্রভাব থেকে মুক্ত রাখা হবে এবং তিন ক্যাটাগরির শিক্ষা কারিকুলামে সামঞ্জস্যতা আনার উদ্যোগ নেয়া হবে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা