রাজধানীর মোহাম্মদপুরে চুরি ও ছিনতাই প্রতিরোধে সিসিটিভি স্থাপন, পুলিশ ক্যাম্প এবং অন্যান্য নিরাপত্তা ব্যবস্থা জোরদারের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
রোববার (২২ ফেব্রুয়ারি) সকালে জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালে নির্বাচনের দিন বিরোধী দলের সঙ্গে সংঘর্ষে আহতদের দেখতে গিয়ে তিনি এ তথ্য জানান।
শিক্ষা প্রতিমন্ত্রী সাংবাদিকদের বলেন, নির্বাচনের আগে প্রতিপক্ষ কেন্দ্র দখলের চেষ্টা করেছে, তবে এ ধরনের হামলাকে আইন বহির্ভূতভাবে ছেড়ে দেওয়া হবে না। প্রত্যেক আহত কর্মীর বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও জানান, সেনা ক্যাম্প সরে যাওয়ায় মোহাম্মদপুর ও আদাবর এলাকায় পুলিশি উপস্থিতি শক্তিশালী করার পদক্ষেপ নেওয়া হবে। নিরাপত্তা বাড়াতে ৫৫০টি সিসিটিভি, বসিলায় নতুন পুলিশ ক্যাম্প, ২০টি পুলিশ বক্স এবং টহল গাড়ির সংখ্যা বৃদ্ধি করা হবে।