প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

প্রথম দিন যেভাবে অফিস শুরু তারেক রহমানের

প্রথম দিন যেভাবে অফিস শুরু তারেক রহমানের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১ ফেব্রুয়ারি, ২০২৬

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্তের মধ্য দিয়ে এই প্রথম প্রধানমন্ত্রীর কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে অফিস কার্যক্রম শুরু করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (২১ ফেব্রুয়ারি) রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে তিনি স্মারক ডাকটিকিট উন্মোচন করেন। দায়িত্ব গ্রহণের পর এদিনই প্রথমবারের মতো তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ে অফিস করেন।

ডাকটিকিট অবমুক্তের পর প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে সংক্ষিপ্ত মতবিনিময় করেন। এ সময় দেশের গুরুত্বপূর্ণ প্রশাসনিক বিষয় নিয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেন এবং জনগণের সেবায় নিজেকে নিয়োজিত রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

এর মাধ্যমে তেজগাঁও কার্যালয়ে নতুন সরকারের প্রশাসনিক কার্যক্রম পূর্ণমাত্রায় শুরু হলো। এর আগে গত বুধবার (১৮ ফেব্রুয়ারি) ও বৃহস্পতিবার তিনি সচিবালয়ে অফিস কার্যক্রম পরিচালনা করেন।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা