বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান মাতৃভাষার মর্যাদা রক্ষার গুরুত্ব উল্লেখ করে বলেছেন, মাতৃভাষা মহান আত্মত্যাগের মাধ্যমে অর্জিত হয়েছে এবং এর মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি এই মন্তব্য করেন। প্রথমবারের মতো অমর একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান জামায়াত আমির। তিনি কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের স্মরণে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে শ্রদ্ধা জানান।
এই কর্মসূচিতে জামায়াতের অন্যান্য দলীয় নেতারাও উপস্থিত ছিলেন। তারা একুশের চেতনাকে ধারণ করে ভাষা আন্দোলনের বীর শহীদদের আত্মত্যাগের প্রতি গভীর সম্মান জানিয়ে তাদের প্রতি শ্রদ্ধা প্রকাশ করেন।