প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

নয়া সরকারের প্রতি জনতার প্রত্যাশা

মুহাম্মদ জাভেদ হাকিম, স্টাফ রিপোর্টার
প্রকাশিত: ২১ ফেব্রুয়ারি, ২০২৬

গত ১২ ফেব্রুয়ারী ত্রোয়দশ জাতীয় নির্বাচনে বিএনপি জোট অকল্পনীয় সংখ্যা গরিষ্ঠতা অর্জনের মধ্য দিয়ে, ১৭ ফেব্রুয়ারী শপথ নিয়ে সরকার গঠন করে। এরপর ১৮ ফেব্রুয়ারী মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ৭১ সালের মহান স্বাধীনতা সংগ্রামে শহীদদের সম্মাননা জানাতে সাভার স্মৃতিসৌধে যান।

এই যাওয়ার মাঝেই যেনো পুরনো ধারা আবারো মাথাচাড়া দিয়ে জানান দিলো,প্রশাসনে চাটুকার এখনো জিন্দা। সকাল ৬টা হতে বেলা ১২ পর্যন্ত নিরাপত্তার অজুহাতে প্রশাসন, ঢাকা-আরিচা মহাসড়ক সহ আশপাশের অন্যান্য সড়কগুলোতেও গণ পরিবহণ চলাচলের উপর নিষেধাজ্ঞা আরোপ করল।

এতে কর্মজীবী মানুষের চরম ভোগান্তি বাড়লো। সাধারণ জনতা এরকমটা কিন্তু চান নাই। আমরা চাই দেশের সরকার প্রধান কখনো কোথাও গেলে রাস্তার দুইধারে আমজনতা স্বইচ্ছায় দাঁড়িয়ে থাকবে। তাদের ভালোবাসা ও ফুলেল শুভেচ্ছায় সিক্ত হবে রাষ্ট্রের প্রধানমন্ত্রী কিংবা রাষ্ট্রপতি। দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের পাশে পেয়ে জনগণ তাদের মান অভিমান কষ্ট ও ভালোলাগা ভালোবাসার কথা ব্যক্ত করবে। এরকমটাইত জনতা প্রত্যাশা করে। উন্নত বিশ্বে এমনটাইত হয়ে আসছে। একদা আমাদের দেশেও এরকম প্রচলন ছিলো। গণতান্ত্রিক ও স্বৈরাচার শাসকের মাঝে পার্থক্য হলো জনবান্ধব ও জনবিচ্ছিন্ন আচরণ। রাষ্ট্রের নিতীনির্ধারক গণ কিংবা বিরোধী দলের নেতৃস্থানীয়রা ফজর পড়েই নিজ হাতে সড়ক ঝাড়ু দিবেন, তাদের নির্বাচনী পোস্টার নিজ হাতে পরিষ্কার করবেন – এমন সস্তা বিষয় আমজনতা আশা করে না।

জনতা প্রত্যাশা করে সত্যিকার অর্থেই যেনো সরকার ও বিরোধী দল জনবান্ধব কর্মসূচি গ্রহণের পাশাপাশি তা বাস্তবায়ন করেন। শুধু বাস্তবায়নই না, সুষ্ঠু ভাবে যেনো সেটা দেখভালও করেন । বিরোধিতার খাতিরে বিরোধিতা এরকম মানসিকতার, বিরোধী দলকেও বর্তমান প্রজন্ম ঘৃণা ভরে প্রত্যাখ্যান করবে। জনগণের প্রতি সরকার প্রধান সহ এমপি মন্ত্রিদের আশ্বাস হতে হবে সীমিত। চামড়ার মুখে যা মন চাইলো তাই বললো,কিন্তু বাস্তবায়নের বেলায় ঠনঠন – এসব এখন আর সাধারণ মানুষ পছন্দ করে না। জনতা প্রত্যাশা করে তারা যাই বলবে তা যেনো বাস্তবমুখী হয়৷ চাদাবাজ,সন্ত্রাস, কিশোর গ্যাং,মাদক ও দুর্নীতি এসব সমূলে বিনাশ করা কখনোই সম্ভব না। যতদিন না পর্যন্ত চাদাবাজদের কর্মসংস্থানের ব্যবস্থা না করা যাবে। এছাড়া অন্যান্য সামাজিক সমস্যা গুলোর লাগাম টেনে ধরতে হবে।শৃঙ্খলার মধ্যে আনতে হবে ব্যাটারি চালিত যানবাহন। ঢাকা মহানগর সহ অন্যান্য বড় শহর গুলোকে বিন্যাসের মাধ্যমে, বায়ুদূষণের মাত্রা কমিয়ে আনা চাই।

বিরোধী দল শুধুমাত্র ছায়া মন্ত্রী সভা গঠন করে, বিরোধিতা করলেই হবে না। জনগণের স্বার্থে সরকারকেও সহায়তা করার প্রত্যাশা রাখে জনতা। জনগণ আরো প্রত্যাশা করে বেপরোয়া এমপি,মন্ত্রীদের সহ দলীয় প্রভাবশালী নেতাকর্মীদের দৃশ্যমান শাস্তি। বিএনপি এই মূহুর্তে বিশাল চ্যালেঞ্জিংয়ের সম্মুখীন। সরকারের সংশ্লিষ্ট বিভাগ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য অতি দ্রুত সহনিয় পর্যায়ে নিয়ে আসবে এটাই প্রত্যাশা আমজনতার। সাধারণ মানুষ তাদের ৫টি মৌলিক অধিকারের যথাযথ বাস্তবায়ন প্রত্যাশা করে। ইদানীং ভয়াবহ আকার ধারণ করা, তীব্র গ্যাসের সমস্যার সমাধান জনতার অন্যতম প্রত্যাশা। বিএনপি যেমনটি তাদের মন্ত্রিপরিষদ সাজিয়েছে তা খুব বেশি টেকসই নয়। মাননীয় প্রাধান মন্ত্রীকে কাল বিলম্ব না করে, এই ব্যপারে কার্যকর ভূমিকা গ্রহণ করতে হবে। অভিজ্ঞ ও দক্ষ মন্ত্রিপরিষদ একটি সরকার টিকে থাকার অন্যতম নিয়ামক শক্তি। লেজুড়বৃত্তি, চাটুকারিতা ও বাচাল শ্রেণী গুষ্ঠি হতে সরকারকে সতর্ক থাকা খুবই জরুরি। বিশিষ্ট সাংবাদিকদের ছুড়ে দেয়া প্রশ্ন, নির্বাচনে ইঞ্জিনিয়ারিং ও ছায়া মন্ত্রিসভা সম্পর্কে যেরকম দক্ষতার সঙ্গে উত্তর দেয়া হয়েছে তা সত্যিই প্রশংসনীয়।

 

সরকারকে স্মরণ রাখতে হবে, খাবার যতক্ষণ থালে থাকে, ততোক্ষণই চাটার দল চাটতে থাকে। চাটতে চাটতে জনগণের ম্যান্ডেট পাওয়া নির্বাচিত একটি সরকারকেও, ভয়ানক স্বৈরাচার করে তুলে। অবশেষে সেই সরকারকে জনপ্রিয়তার তলানীতে নামিয়ে, চাটার দল ভিন্ন পথ ধরে। হাইব্রিড, চাটুকার এদের কোন দল-মত নেই। তাদের নির্দিষ্ট কোন নেতাও নেই। যখন যারে ধরবে, তাকেই চেটেপুটে একেবারে নিঃশব্দে নিঃশেষ করে দিয়েই তবে ক্ষান্ত হয়। সুতরাং জনতার প্রত্যাশা নয়া সরকার তথা মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, বেশ দক্ষতার সঙ্গেই অতীত হতে শিক্ষা নিয়ে – জনতার প্রত্যাশা অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করবেন। নয়তো জনরোষে বিগত আওলিয়া সরকারের মত দেউলিয়া হয়ে যেতে হবে। সরকারের সুষ্ঠু পরিচালনার ঘাটতি হলে,এই দেশের জনতা মুখ ফিরিয়ে নিতে খুব বেশি সময় নিবে না। তা বলা যেতে পারে নিশ্চিত। বিএনপি সরকারের এখন একটাই লক্ষ্য রাখতে হবে, শহীদ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার পদাঙ্ক অনুসরণ। তাদেরকে জনগণ এখনো ভালোবাসে,শ্রদ্ধা করে। ঠিক এই কারণেই ত্রোয়দশ নির্বাচনের আগে বিএনপি খাদের কিনারে থেকেও নিরঙ্কুশ বিজয় লাভ করতে পেরেছে। নানান প্রোপাগাণ্ডার পরেও বিএনপি, আবারো শক্তিমত্তা নিয়েই ঘুরে দাঁড়িয়েছে। ঠিক তেমনি তারেক রহমানকেও যেনো তার গুণাবলির জন্য, দেশের মানুষ ভালোবসতে পারে,সেদিকটা খেয়াল রাখতে হবে। পূর্ণাঙ্গ মেয়াদ পালন শেষে আগামিতেও যেনো, বিএনপি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দ্বারা রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হতে পারে সেই প্রত্যাশা বৃহদাংশ আমজনতার। নয়া সরকারের কাছে বিএনপির ত্যাগী তৃণমূল নেতাকর্মীদেরও সেরকমটিই প্রত্যাশা। বিএনপির দুর্দিনে বিগত ১৭/১৮ বছর যাদের চেহারা দেখা যায়নি,সেসব নয়া আগুন্তকদের দ্বারা ফুলে ফুলে সিক্ত হচ্ছে সরকারের এমপি মন্ত্রীরা। ওসব ফুলের ভারে ত্যাগীরা যেনো হারিয়ে না যায়,এই ব্যাপার গুলোও দেখভাল করতে হবে সয়ং দলীয় প্রধানকে। কারণ ত্যাগীরাই দলের হাতিয়ার। স্বদেশ প্রত্যাবর্তনের দিন জনতার উদ্দেশ্যে ও বেগম জিয়ার জানাযায় আগতদের উপলক্ষ করে দেয়া ওরকম যুগান্তকারী ভাষণই, বর্তমান মাননীয় প্রধান মন্ত্রী তারেক রহমানের নিকট আমজনতা প্রত্যাশা করে৷ যেখানে রবে না কোন রাজাকার, গুপ্ত, সুপ্ত এজাতীয় কোন বক্তব্য। জনগণ এখন প্রগতিশীল। তারা বিগত দিনের গাল গল্প, বিষেদাগার এসব শুনার চেয়ে,দেশ বিনির্মানের কার্যকর বক্তব্য শুনার আগ্রহী বেশি। তাই প্রধানমন্ত্রীর বক্তব্য হবে সংক্ষিপ্ত। কিন্তু কথার ধার ভার পৌঁছিয়ে দিতে হবে জনগণের মস্তিষ্কে। যাকে বলে অল্পতেই বাজিমাত। সেই সঙ্গে রাষ্ট্রীয় ভাবে একজন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী,মন্ত্রি ও সাংসদ যে পরিমাণ সুযোগ সুবিধা ভোগ করার অধিকার রাখেন, তা তারা পুরপুরিই ভোগ করুক। এতে সাধারণ মানুষের আপত্তি নাই। গাড়ি,জ্বালানী তেল সহ অন্যান্য যেসব সুবিধা প্রাপ্য, তা বাদ দেয়া একপ্রকার স্ট্যানবাজি। বরং জনতা প্রত্যাশা করে দৃশ্যমান উন্নয়ন। অবাধ দুর্নীতির লাগাম, সম্মানজনক পররাষ্ট্রনীতি, জবাবদিহীতা,বাক স্বাধীনতা, যানজট কমিয়ে আনা ও চাদাবাজ মুক্ত এবং স্বাধীন গণমাধ্যম সহ বসবাস যোগ্য সন্ত্রাসবিহীন জনপদের নিশ্চয়তা চাওয়া পাওয়া জনতার প্রত্যাশা ।

 

 

সদ্য নব নির্বাচিত সরকার যেনো, বিরোধী দল-মতের প্রতি শ্রদ্ধাশীল হবে এমনটিই নয়া সরকারের কাছে জনতার প্রত্যাশা। ভারত আমাদের আজন্ম শত্রু। এরকমটাই বর্তমান প্রজন্ম সহ দেশের অধিকাংশ আমজনতা বুকে লালন করে। এতে সরকার বাধা না হয়ে দাঁড়িয়ে বরং কৌশলগত কারণে, প্রত্যক্ষভাবে না হলেও পরোক্ষভাবে বীর জনতার পাশে রবে – এমনটিই নয়া সরকারের কাছে আমজনতার প্রবল প্রত্যাশা। বিএনপি জোট সরকারের পুরোটা মেয়াদ স্বচ্ছতা,যুগোপযোগী পরিকল্পণার বাস্তবায়ন ও নৈতিকতা বজায় রেখেই অতিবাহিত করুক,এটাই দেশের সাধারণ আমজনতার প্রত্যাশা। সরকার মুক্তিযুদ্ধের ইতিহাস স্মরণ করার পাশাপাশি, জুলাই আন্দোলনও বুকে ধারণ করুক – এমনটাই জনতার প্রত্যাশা। পরিশেষে লিখতেই হয়, বিএনপি জোট সরকারের প্রশাসন যেনো, বিগত স্বৈরাচার আওয়ামী সরকারের প্রশাসনের মতোই লেজুড়বৃত্তির ধারক না হতে পারে,সেটাই মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নিকট আমজনতার অন্যতম প্রত্যাশা।

জনগণের প্রত্যাশা রাশিরাশি। কিন্তু অল্প কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে সরকার নজর দিতে পারলেই, বিরোধীতার খাতিরে বিরোধিতা করলে – এগারো দলীয় জোট নিশ্চিত হবে ধরাশায়ী। সবকিছু মিলিয়ে শহীদ জিয়ার গড়া বিএনপির প্রতি, জনতার রয়েছে বিশালাকার প্রত্যাশা।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা