পবিত্র মাহে রমজান শুরুর কয়েকদিন আগে রাজধানীর বাজারে লেবুর দাম কমতে শুরু করেছে। সালাদ ও সরবতে ব্যবহৃত এই পণ্যটি শনিবার (২১ ফেব্রুয়ারি) ৬০ থেকে ৯০ টাকার মধ্যে বিক্রি হতে দেখা গেছে।
রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, আকারভেদে তিন ধরনের লেবু বিক্রি হচ্ছে। ছোট আকারের এক হালি ৬০ টাকা, মাঝারি ৮০ টাকা এবং বড় সাইজের ৪টি লেবু ৯০ টাকায় বিক্রি হচ্ছে। গতকাল একই লেবু ১০০ থেকে ১২০ টাকায় বিক্রি হয়েছিল। অর্থাৎ একদিনের ব্যবধানে প্রতি হালিতে ২০ থেকে ৩০ টাকা পর্যন্ত কমেছে দাম।
রমজানে অধিক চাহিদাসম্পন্ন বেগুনের দাম কিছুটা কমলেও এখনো শতকের ওপরে রয়েছে।
মোটা কালো লম্বা বেগুন: ১০০–১২০ টাকা কেজি,চিকন লম্বা বেগুন: ১২০–১৪০ টাকা কেজি। বেগুনি তৈরিতে চিকন বেগুনের চাহিদা বেশি থাকায় এর দাম তুলনামূলক বেশি।
কাঁচামরিচের দামও কমেছে উল্লেখযোগ্যভাবে। দিনের ব্যবধানে ৬০ থেকে ৮০ টাকা কমে এখন ১২০–১৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। গতকাল যা ছিল ২০০–২২০ টাকা কেজি। বাজারে শীতকালীন সবজির সরবরাহ স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।
আলু: ২০ টাকা কেজি (কোথাও ৬ কেজি ১০০ টাকা),করলা: ১২০ টাকা,বরবটি: ৮০ টাকা,মুলা: ৫০ টাকা,লতি: ৮০ টাকা,ধুন্দুল: ৬০ টাকা,পেঁপে: ৪০–৫০ টাকা,গাজর: ৩০–৪০ টাকা,কচুরমুখী: ৮০ টাকা,শিম: ৭০–৮০ টাকা,শালগম: ৪০–৫০ টাকা
এছাড়া ফুলকপি ৪০–৫০ টাকা পিস, বাঁধাকপি ৩০–৪০ টাকা, লাউ ৫০–৬০ টাকা পিস দরে বিক্রি হচ্ছে। ধনেপাতা ও পুদিনাপাতা ১০ টাকা আঁটি, লালশাক ১০ টাকা, পুঁইশাক ২০–৩০ টাকা এবং ডাঁটাশাক, কলমি শাক ও পালংশাক ১০ টাকা আঁটি দরে পাওয়া যাচ্ছে। লাউশাক ৩০–৪০ টাকা আঁটি।
ব্যবসায়ীদের মতে, শীতকালীন সবজির সরবরাহে ঘাটতি নেই। তবে রমজানকেন্দ্রিক চাহিদার কারণে ইফতারে ব্যবহৃত কিছু বারোমাসি সবজির দাম বেড়েছে। পাইকারি বাজারে বেশি দামে কিনতে হওয়ায় খুচরায়ও দাম কিছুটা বেশি রাখতে হচ্ছে। তবে আগামী দুই–তিন দিনের মধ্যে দাম আরও কমতে পারে বলে আশা করছেন তারা।