সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। প্রতি ভরিতে সর্বোচ্চ ৩ হাজার ২৬৬ টাকা পর্যন্ত দাম বাড়ানো হয়েছে। ফলে ভালো মানের (২২ ক্যারেট) সোনার দাম বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৫৮ হাজার ৮২৪ টাকা, যা গতকাল ছিল ২ লাখ ৫৫ হাজার ৫৫৮ টাকা।
শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে এক বিজ্ঞপ্তিতে বাজুস এ তথ্য জানায়। নতুন এই দাম সকাল ১০টা ১৫ মিনিট থেকে কার্যকর হয়েছে।
সংগঠনটি জানিয়েছে, তেজাবি (পিওর গোল্ড) সোনার দাম বৃদ্ধির কারণে স্থানীয় বাজারে সোনার দাম সমন্বয় করা হয়েছে।
২২ ক্যারেট: ২ লাখ ৫৮ হাজার ৮২৪ টাকা,২১ ক্যারেট: ২ লাখ ৪৭ হাজার ১০২ টাকা, ১৮ ক্যারেট: ২ লাখ ১১ হাজার ৭৬০ টাকা, সনাতন পদ্ধতি: ১ লাখ ৭৩ হাজার ৩২৭ টাকা
সোনার পাশাপাশি রুপার দামও বাড়ানো হয়েছে। ২২ ক্যারেট রুপা: ৬ হাজার ৭০৭ টাকা, ২১ ক্যারেট রুপা: ৬ হাজার ৪১৫ টাকা, ১৮ ক্যারেট রুপা: ৫ হাজার ৪৮২ টাকা, সনাতন পদ্ধতি: ৪ হাজার ৮২ টাকা
বাজার সংশ্লিষ্টরা বলছেন, আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধির প্রভাবেই দেশের বাজারে সোনা ও রুপার দামে এ সমন্বয় আনা হয়েছে।