প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

জামালপুরে সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলের মৃত্যু

জামালপুরে সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলের মৃত্যু
জামালপুর প্রতিনিধি:
প্রকাশিত: ২১ ফেব্রুয়ারি, ২০২৬

জামালপুর শহরের পাশে জামালপুর-শেরপুর সড়কে ব্রহ্মপুত্র সেতুতে শুক্রবার।(২০ ফেব্রুয়ারি) বিকেলে এক সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলের মৃত্যু হয়েছে এবং অপর এক ছেলে আহত হয়েছে। এ ঘটনার পর বিক্ষুব্ধ জনতা পুলিশের উপর হামলা এবং জামালপুর-শেরপুর সড়ক অবরোধ করে। নিহতরা হলেন, শেরপুর সদর উপজেলার কেন্দুয়ারচর এলাকায় দেলোয়ার মাহমুদ (৬০)

এবং তার ছেলে ইসতিয়াক আহমেদ (৩৫)। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের জ্যেষ্ঠ স্টেশন অফিসার রবিউল ইসলাম জানান, ৩ জন মোটরসাইকেলে করে জামালপুর শহর থেকে শেরপুর যাচ্ছিলেন। তাদের
বাইকটি একটি ট্রাকের পিছনে যাচ্ছিল। ব্রহ্মপুত্র সেতুর দক্ষিণ অংশে একটি পুলিশ বক্সে ট্রাকটি থামলে মোটরসাইকেলটি ট্রাকটি অতিক্রম করছিল,

কিন্তু বিপরীত দিক থেকে আসা আরেকটি ট্রাক মোটরসাইকেলটির সাথে মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয়। দুর্ঘটনায় বাবা-ছেলের ঘটনাস্থলেই মৃত্যু হয় এবং অপর ছেলে আবরার (৫) আহত হয়ে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি হন। ঘটনার পর বিক্ষুব্ধ জনতা পুলিশের উপর হামলা চালায় এবং জামালপুর-শেরপুর সড়ক অবরোধ করে।

জামালপুর সদর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পোঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা