প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

তারেক রহমানকে মালয়েশিয়া সফরের আমন্ত্রণ সে দেশের প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০ ফেব্রুয়ারি, ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভিডিও কলে কথা বলেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতো সেরি আনোয়ার ইব্রাহিম। ফোনালাপে তিনি তারেক রহমানকে মালয়েশিয়া সফরের আমন্ত্রণ জানান।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী জানান, সদ্য অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল জনসমর্থন নিয়ে বিজয়ী হওয়ায় বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানাতে তিনি টেলিফোনে কথা বলেছেন।

শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে গণতান্ত্রিক প্রক্রিয়া সম্পন্ন করায় বাংলাদেশের জনগণের পরিপক্কতার প্রশংসা করেন আনোয়ার ইব্রাহিম। তিনি বলেন, দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও উচ্চতর স্তরে উন্নীত ও শক্তিশালী করতে মালয়েশিয়া বাংলাদেশের নতুন নেতৃত্বের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে উন্মুখ।

আলাপকালে আনোয়ার ইব্রাহিম সুবিধাজনক সময়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে মালয়েশিয়ায় সরকারি সফরের আমন্ত্রণ জানান। একইসঙ্গে তিনি আশা প্রকাশ করেন, উভয় দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে মালয়েশিয়া ও বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আগামীতে আরও জোরদার হবে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা