প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

রোজার প্রথম জুমায় বায়তুল মোকাররমে মুসুল্লিদের ভীড়

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০ ফেব্রুয়ারি, ২০২৬

রোজার প্রথম জুমায় বায়তুল মোকাররমে  নামাজ আদায় করলেন অসংখ্য মানুষ।

শুক্রবার দুপুরে আজানের পর থেকেই দলে দলে মানুষ নামাজ আদায়ে মসজিদে আসতে শুরু করেন।

নগরীর নানা প্রান্ত থেকে বায়তুল মোকাররম মসজিদে এসে জুমার নামাজ আদায় করেন মানুষ। কথা হয় সেগুনবাগিচা থেকে আগত মুসল্লী একরাম হোসেনের সাথে। তিনি বলেন, রমজানের সবগুলো জুমার নামাজ বায়তুল মোকাররমে পড়ার চেষ্টা করি, তাই আজ চলে এলাম।

মোহাম্মদপুর থেকে এসেছেন মুসল্লী মাহবুব আলম। তিনি বলেন, বায়তুল মোকাররমের নামাজ পড়ার শান্তিটাই অন্যরকম। তাই জুমা পড়তে এখানে চলে এসেছি।

আরেক মুসল্লি সিয়াম মাহমুদ বলেন, পল্টনেই আমার অফিস। বায়তুল মোকাররমে বিশাল আকারে জুমার নামাজ আদায় করতে ভালো লাগে, তাই চলে আসা।

এদিকে জুমার নামাজ ঘিরে মসজিদের সম্মুখে ও আশপাশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি লক্ষ্য করা গেছে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা