প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

দর বৃদ্ধির শীর্ষে রহিমা ফুড কর্পোরেশন

দর বৃদ্ধির শীর্ষে রহিমা ফুড কর্পোরেশন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারি, ২০২৬

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মাঝে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে রহিমা ফুড কর্পোরেশন লিমিটেড।

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, এদিন ডিএসইতে সর্বোচ্চ রহিমা ফুড কর্পোরেশন লিমিটেডের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় ৮ টাকা ৩ পয়সা বা ৬ দশমিক ০৫ শতাংশ বেড়েছে। এর ফলে কোম্পানিটি দর বৃদ্ধি তালিকায় প্রথম স্থান দখল করে নেয়।

দর বৃদ্ধির এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল আইসিবি এমপ্লোয়ি প্রোভিডেন্ট মিউচুয়াল ফান্ড ওয়ান। কোম্পানিটির শেয়ার দর ৪ দশমিক ১৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আর তৃতীয় স্থানে থাকা মার্কেন্টাইল ইসলামী ইন্স্যুরেন্স পিএলসির দর বেড়েছে ৩ দশমিক ৬২ শতাংশ।

এছাড়াও, ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- এপেক্স স্পিনিং ও নিটিং মিলস, বিডি থাই ফুড অ্যান্ড বেভারেজ, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালস লিমিটেড, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ পিএলসি, বাংলাদেশ থাই অ্যালুমিনিয়াম লিমিটেড এবং ব্র্যাক ব্যাংক পিএলসি বৃদ্ধি পেয়েছে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা