প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

নতুন সরকারের কাছে শাকিবের খানের প্রত্যাশা

সরকারের কাছে শাকিবের খানের প্রত্যাশা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারি, ২০২৬

নতুন সরকার গঠনের পর সংস্কৃতি অঙ্গনে সংস্কার ও নতুন প্রত্যাশার হাওয়া বইতে শুরু করেছে। এই প্রেক্ষাপটে ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান চলচ্চিত্র শিল্পের উন্নয়ন ও সংকট উত্তরণের জন্য সরকারের কাছে কিছু সুস্পষ্ট প্রস্তাবনা জানিয়েছেন।

গণমাধ্যমকে দেওয়া এক প্রতিক্রিয়ায় শাকিব খান বলেন, চলচ্চিত্র শিল্প টিকিয়ে রাখতে প্রয়োজন স্বচ্ছতা, জবাবদিহি এবং পেশাদার কর্মপরিবেশ। জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও সরকারি অনুদান নিয়ে দীর্ঘদিনের বিতর্ক সমাধানের জন্য তিনি স্বচ্ছ বিচারপ্রক্রিয়া, অনলাইন স্কোরিং এবং পাবলিক রিপোর্ট প্রকাশের প্রস্তাব দিয়েছেন।

শাকিব বলেন, দেশের প্রেক্ষাগৃহ সংকট গুরুতর। তিনি সরকারকে আধুনিক মাল্টিপ্লেক্স ও ডিজিটাল মিনি হল স্থাপনের মাধ্যমে সংস্কারের উদ্যোগ নিতে, স্বল্প সুদে ঋণ, করছাড় এবং পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (PPP) মডেল চালুর প্রস্তাব দিয়েছেন। নতুন প্রজেকশন ও সাউন্ড যন্ত্রপাতিতে শুল্ক কমানো এবং আধুনিক ডিজিটাল প্রজেকশন ও ডলবি সাউন্ড বাধ্যতামূলক করার পরামর্শও দিয়েছেন।

দেশীয় চলচ্চিত্রের প্রদর্শন কোটা চালু, উৎসবভিত্তিক প্রদর্শনী এবং পরিবারবান্ধব কনটেন্টের জন্য সহায়তা নিশ্চিত করার কথাও উল্লেখ করেছেন তিনি। শাকিব খান আশা প্রকাশ করেছেন, প্রেক্ষাগৃহকে শুধু সিনেমা প্রদর্শনের স্থান নয়, বরং সাংস্কৃতিক কর্মকাণ্ডের কেন্দ্র হিসেবে গড়ে তোলা সম্ভব হবে।

পরিশেষে তিনি চলচ্চিত্র শিল্পকে এগিয়ে নিতে ঝামেলামুক্ত, পেশাদার ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার জোর দাবি জানিয়েছেন।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা