শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান নিবন্ধন ছাড়া স্কুল পরিচালনা করতে পারবে না।
তিনি বিশেষভাবে উল্লেখ করেছেন, ইংলিশ মিডিয়াম স্কুলগুলোকে অবশ্যই সরকারি নিয়ম অনুযায়ী নিবন্ধন করাতে হবে।
মন্ত্রী আরও বলেন, সরকারের অগ্রাধিকারে শিক্ষার্থীদের ক্লাসরুমে আনা, কারিকুলাম রিভিউ এবং কারিগরি শিক্ষায় গুরুত্ব দেওয়া রয়েছে। শিক্ষা খাতে বাজেট জিডিপির ৫ শতাংশে উন্নীত করার পাশাপাশি বরাদ্দের গুণগত মান বাড়ানোও হবে।
এছাড়া মাধ্যমিক স্তর থেকে খেলাধুলা বাধ্যতামূলক করা, শিক্ষক প্রশিক্ষণ শক্তিশালী করা এবং তৃতীয় ভাষা শিক্ষাকে বাধ্যতামূলক করা হচ্ছে।