প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

রাজনৈতিক বিবেচনায় ফ্যামিলি কার্ড দেওয়া হবে না : সমাজকল্যাণ মন্ত্রী

রাজনৈতিক বিবেচনায় ফ্যামিলি কার্ড দেওয়া হবে না : সমাজকল্যাণ মন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারি, ২০২৬

সমাজকল্যাণ ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেন জানিয়েছেন, ফ্যামিলি কার্ড বিতরণে কোনো রাজনৈতিক প্রভাব বা মধ্যস্বত্বভোগীর সুযোগ থাকবে না। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী আরও বলেন, ফ্যামিলি কার্ড দেওয়া হলে চলমান ভাতাগুলো অব্যাহত থাকবে। পাশাপাশি কৃষি, খাদ্য ও মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশীদ জানিয়েছেন, ঈদের আগেই পাইলট প্রকল্প হিসেবে কার্ড চালু করার লক্ষ্য নেওয়া হয়েছে।

প্রথম পর্যায়ে হতদরিদ্র পরিবারের মধ্যে কার্ড বিতরণ করা হবে। পরিকল্পনা অনুযায়ী, কার্ডধারীরা নগদ অর্থ সুবিধা পাবে, বিশেষভাবে মহিলাদের জন্য সুবিধা নিশ্চিত করা হবে। ফ্যামিলি কার্ড কার্যক্রমের সংখ্যা, এলাকা ও বণ্টন সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্ত আগামী দুই-তিন দিনের মধ্যে নেওয়া হবে বলে জানানো হয়েছে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা