প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

শেখ হাসিনাসহ সকল দণ্ডিতকে দেশে এনে বিচার কার্যকর করতে হবে: আখতার

শেখ হাসিনাসহ সকল দণ্ডিতকে দেশে এনে বিচার কার্যকর করতে হবে": আখতার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারি, ২০২৬

রংপুর-৪ আসনের সংসদ সদস্য আখতার হোসেন বলেছেন, চব্বিশের জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিতদের দেশে ফিরিয়ে এনে সাজা কার্যকর করা সরকারের দায়িত্ব। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

তিনি বলেন, এখন পর্যন্ত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ ও ২-এ তিনটি মামলার রায় ঘোষণা হয়েছে, তবে তা এখনও কার্যকর হয়নি। এসব মামলায় দণ্ডিত আসামির মধ্যে রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। দণ্ডিত যাঁরাই বিদেশে পলাতক রয়েছেন, তাদের দেশে ফিরিয়ে আনতে হবে এবং সাজা কার্যকর করতে হবে।

আখতার হোসেন জানান, তিনি ট্রাইব্যুনালের দুটি মামলার সাক্ষী এবং নিজেও সাক্ষ্য প্রদান করবেন। এছাড়া তিনি ট্রাইব্যুনালের বিচার কার্যক্রমের অগ্রগতি পর্যবেক্ষণ করেছেন।

তিনি আরও বলেন, বিএনপি সরকারের প্রতি আহ্বান, মানবতাবিরোধী অপরাধের প্রত্যেক মামলায় পলাতকদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে হবে এবং দণ্ডিতদের সাজা নিশ্চিত করতে হবে। আশা করা যায়, ট্রাইব্যুনালের বিচারের গতি মন্থর হবে না।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা