প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

দেশে ৪.১ মাত্রায় ভূমিকম্প

ভূমিকম্প
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারি, ২০২৬

দেশের বিভিন্ন স্থানে বৃহস্পতিবার দুপুর ১২টা ৪৬ মিনিটে ভূকম্পন অনুভূত হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, কম্পনটি কয়েক সেকেন্ড স্থায়ী ছিল।

ইউরোপিয়ান-মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৪ দশমিক ১। সংস্থাটির তথ্য অনুযায়ী, ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় এর উৎপত্তি।

অন্যদিকে My Earthquake Alerts জানিয়েছে, কম্পনের উৎসস্থল ছিল ঢাকার প্রায় ১৮১ কিলোমিটার দূরে সুনামগঞ্জের ছাতক এলাকায়।

সিলেট থেকে আমাদের নিজস্ব প্রতিবেদক জানিয়েছেন, সিলেট নগরীসহ আশপাশের এলাকায় কম্পন অনুভূত হলেও তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর–এর সিলেট কার্যালয়ের সহকারী পরিচালক শাহ মোহাম্মদ সজীব হোসাইন জানান, ভূমিকম্পের মাত্রা ছিল ৪ দশমিক ১০। ভূমিকম্পের গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ৬২৬ কিলোমিটার নিচে, ফলে আশপাশের বিস্তৃত এলাকায় কম্পন টের পাওয়া গেছে।

এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর মেলেনি।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা