প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রথম দিন কাটালেন খলিলুর ও শামা

পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রথম দিন কাটালেন খলিলুর ও শামা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারি, ২০২৬

দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো পররাষ্ট্র মন্ত্রণালয়ে অফিস করেছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এবং প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকালে মন্ত্রণালয়ে পৌঁছালে তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম। পরে মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে তারা বৈঠকে মিলিত হন এবং কার্যক্রম নিয়ে আলোচনা করেন।

এদিকে এর আগের দিন বুধবার (১৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে প্রথমবারের মতো অফিস করেন নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মন্ত্রিপরিষদ বিভাগের দ্বিতীয় তলায় ২০১ নম্বর কক্ষ প্রধানমন্ত্রীর দাপ্তরিক ব্যবহারের জন্য প্রস্তুত করা হয়েছে। পাশাপাশি ২০০ নম্বর কক্ষ সভাকক্ষ হিসেবে নির্ধারণ করা হয়েছে। প্রধানমন্ত্রীর প্রয়োজনীয় দাপ্তরিক ও আনুষঙ্গিক ব্যবস্থাও সম্পন্ন হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

উল্লেখ্য, গত ১৭ ফেব্রুয়ারি দেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)–এর চেয়ারম্যান তারেক রহমান। প্রথমবারের মতো জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় উন্মুক্ত পরিবেশে মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা