প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

দর বৃদ্ধির শীর্ষে নাহি অ্যালুমিনিয়াম

দর বৃদ্ধির শীর্ষে নাহি অ্যালুমিনিয়াম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারি, ২০২৬

সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (১৮ ফেব্রুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)–এ লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দর বৃদ্ধির তালিকায় শীর্ষে উঠে এসেছে নাহি অ্যালুমিনিয়াম কম্পোজিট প্যানেল পিএলসি।

ডিএসই সূত্রে জানা গেছে, কোম্পানিটির শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় ১ টাকা ৯ পয়সা বা ৯ দশমিক ৭৯ শতাংশ বেড়েছে। ফলে দর বৃদ্ধির তালিকায় প্রথম স্থান দখল করে প্রতিষ্ঠানটি।

তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস পিএলসি, যার শেয়ারদর বেড়েছে ৯ দশমিক ২৭ শতাংশ। তৃতীয় স্থানে থাকা প্রগতি লাইফ ইন্স্যুরেন্স পিএলসি–এর দর বৃদ্ধি পেয়েছে ৮ দশমিক ৫৮ শতাংশ।

এছাড়া দর বৃদ্ধির শীর্ষ দশে জায়গা পাওয়া অন্যান্য কোম্পানির মধ্যে রয়েছে ড্যাফোডিল কম্পিউটার লিমিটেড, পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, বিবিএস ক্যাবলস পিএলসি, সায়হাম কটন মিলস লিমিটেড, ইফাদ অটোস লিমিটেড, শার্প ইন্ডাস্ট্রিজ পিএলসি এবং বাংলাদেশ অটোকারস লিমিটেড।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা