সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (১৮ ফেব্রুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)–এ লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে শীর্ষ অবস্থানে উঠে এসেছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি।
ডিএসই সূত্রে জানা গেছে, এদিন কোম্পানিটির মোট ৩৬ কোটি ৪৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর মাধ্যমে লেনদেনের দিক থেকে দিনটির প্রথম স্থান দখল করে প্রতিষ্ঠানটি।
তালিকায় দ্বিতীয় স্থানে ছিল এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেড, যার শেয়ার লেনদেনের পরিমাণ দাঁড়ায় ৩২ কোটি ৩৭ লাখ টাকা। তৃতীয় অবস্থানে রয়েছে ঢাকা ব্যাংক পিএলসি, তাদের লেনদেন হয়েছে ২৩ কোটি ৬৯ লাখ টাকার।
এছাড়া লেনদেনের শীর্ষ দশে থাকা অন্যান্য কোম্পানির মধ্যে রয়েছে সিটি ব্যাংক পিএলসি, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড, মুন্নু ফেব্রিক্স লিমিটেড, ওরিয়ন ইনফিউশন লিমিটেড, ব্র্যাক ব্যাংক পিএলসি, আনোয়ার গ্যালভানাইজিং লিমিটেড এবং কে অ্যান্ড কিউ বাংলাদেশ লিমিটেড।