প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

কাল থেকে রোজা শুরু

পবিত্র সিয়াম সাধনা শুরু বৃহস্পতিবার থেকে বাংলাদেশে রমজানের চাঁদ দেখা গেছে,
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারি, ২০২৬

বাংলাদেশের আকাশে ১৪৪৭ হিজরির পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। ফলে বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) থেকে সারা দেশে প্রথম রোজা শুরু হচ্ছে। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় দেশের বিভিন্ন স্থানে চাঁদ দেখার খবর জানায় ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ।

এশার নামাজের পর আজ থেকেই মসজিদগুলোতে তারাবির নামাজ আদায় করবেন মুসল্লিরা। ভোররাতে সেহরি গ্রহণের মাধ্যমে শুরু হবে সিয়াম সাধনা। চাঁদ দেখার মধ্য দিয়ে রহমত, মাগফেরাত ও নাজাতের বার্তা নিয়ে আগমন ঘটল পবিত্র রমজানের।

ইসলামি শরিয়ত অনুযায়ী, সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার, দাম্পত্য সম্পর্ক এবং আল্লাহ ও তাঁর রাসুলের নিষিদ্ধ কাজ থেকে বিরত থাকাই রোজা। পবিত্র কোরআনে মুমিনদের উদ্দেশে রোজা ফরজ হওয়ার কথা উল্লেখ করে তাকওয়া অর্জনের আহ্বান জানানো হয়েছে।

রমজানের শেষ দশদিন ইতেকাফ পালন করা সুন্নত। এই দশকের মধ্যেই রয়েছে মহিমান্বিত লাইলাতুল কদর। হাদিসে রমজানের শেষ দশদিনের বেজোড় রাতগুলো—২১, ২৩, ২৫, ২৭ ও ২৯—এ রাতটি অনুসন্ধান করার কথা বলা হয়েছে। অনেকের মতে ২৭তম রাতেই শবে কদর হওয়ার সম্ভাবনা বেশি।

পবিত্র এই মাসে ইবাদত-বন্দেগি, দান-সদকা ও আত্মশুদ্ধির মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জনের প্রত্যাশা করেন ধর্মপ্রাণ মুসলমানরা।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা