প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

জুলাই হত্যাযজ্ঞের ‘মাস্টারমাইন্ড’ জয় ও পলকঃ চিফ প্রসিকিউটর

জুলাই হত্যাযজ্ঞের ‘মাস্টারমাইন্ড’ জয় ও পলক চিফ প্রসিকিউটর
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারি, ২০২৬

জুলাই গণঅভ্যুত্থানের সময় ইন্টারনেট বন্ধ ও আন্দোলনকারীদের ওপর সহিংসতার ঘটনায় সজীব ওয়াজেদ জয় এবং জুনাইদ আহমেদ পলককে অন্যতম পরিকল্পনাকারী হিসেবে উল্লেখ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) ট্রাইব্যুনাল প্রাঙ্গণে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলন দমনে যে হত্যাযজ্ঞ চালানো হয়, তাতে তথ্যপ্রযুক্তি খাতের দায়িত্বে থাকা সজীব ওয়াজেদ জয় ও জুনাইদ আহমেদ পলক গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন বলে প্রসিকিউশনের প্রাথমিক বক্তব্যে উঠে এসেছে।

চিফ প্রসিকিউটর জানান, আন্দোলনের সময় ইন্টারনেট সেবা বন্ধ করে দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে ঘটনাপ্রবাহ গোপন রাখার চেষ্টা করা হয়েছিল। এ ছাড়া পরিকল্পনা ও বাস্তবায়নের ক্ষেত্রে আসামিদের সম্পৃক্ততার বিভিন্ন প্রমাণ আদালতে উপস্থাপন করা হয়েছে।

তিনি আরও বলেন, তৎকালীন প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান–এর সঙ্গে আলোচনার বিষয়টিও তদন্তে উঠে এসেছে। মামলার সূচনা বক্তব্য ইতোমধ্যে উপস্থাপন করা হয়েছে এবং আগামী ২৫ ফেব্রুয়ারি সাক্ষ্যগ্রহণ শুরু হবে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা