প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

অতি সাধারণভাবে অফিসে গেলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অতি সাধারণভাবে অফিসে গেলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারি, ২০২৬

নবনির্বাচিত প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান শপথগ্রহণের পরপরই বুধবার (১৮ ফেব্রুয়ারি) অতি সাধারণভাবে অফিস কার্যক্রম শুরু করেছেন। দুপুরে তিনি মন্ত্রিপরিষদের সদস্যদের সঙ্গে রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়া এর মাজারে পুষ্পস্তবক অর্পণ ও জিয়ারত করেন।

জিয়ারতের পর প্রধানমন্ত্রী সচিবালয়ে ফিরে দপ্তর কার্যক্রম শুরু করেন। যান চলাচলে সাধারণ মানুষের কোনো ভোগান্তি হয়নি।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, এটি প্রধানমন্ত্রী তারেক রহমানের ইতিবাচক মনোভাবের প্রমাণ। তিনি জনগণের নেতা হিসেবে নিরাপত্তার বিষয়টি সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপর ছেড়ে সাধারণভাবে কর্মসূচি পালন করছেন। শপথগ্রহণের পরপরই এই আচার ন্যায়বিচার ও জনগণের প্রতি দায়বদ্ধতার প্রকাশ বলে তিনি উল্লেখ করেছেন।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা