প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

আজ থেকে বন্ধ প্রধান উপদেষ্টার অফিশিয়াল পেজ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারি, ২০২৬

দীর্ঘ ১৮ মাসের কার্যক্রম শেষে বুধবার (১৮ ফেব্রুয়ারি) ড. মুহাম্মদ ইউনূস এর প্রধান উপদেষ্টার অফিসিয়াল ফেসবুক পেজ বন্ধ ঘোষণা করা হয়েছে। ভেরিফায়েড পেজে দেওয়া বিদায়ী পোস্টে বলা হয়েছে, ‘Chief Adviser GOB (Head of the Government)’ পেজটি এখন থেকে আর সক্রিয় থাকবে না।

পেজটি ২০২৪ সালের ১৪ আগস্ট অন্তর্বর্তী সরকার গঠনের পর জনযোগাযোগের মাধ্যম হিসেবে চালু করা হয়েছিল। বিদায়ী পোস্টে বলা হয়েছে, গত ১৮ মাসের যাত্রায় জনগণের সহায়তা, আগ্রহ ও অংশগ্রহণের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। ৪৪ লাখের বেশি ফলোয়ার থাকায় সমর্থন, সহযোগিতা ও সমালোচনা তাদের যাত্রাকে মূল্যবান করেছে।

এর আগে মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে বড় পরিবর্তন আসে। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাকে শপথবাক্য পাঠ করেন। একই দিনে নবনির্বাচিত সংসদ সদস্যরাও শপথ নেন, যেটি প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দীন এর তত্ত্বাবধানে অনুষ্ঠিত হয়।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা