প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

নতুন প্রধানমন্ত্রীকে বরণ করতে প্রস্তুত সচিবালয়

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারি, ২০২৬

বুধবার (১৮ ফেব্রুয়ারি) নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং মন্ত্রিপরিষদ সচিবালয়ে প্রথম অফিস দিবসে আগমন করতে যাচ্ছেন। এজন্য সচিবালয়ে প্রশাসনিক কেন্দ্রগুলোতে দারুণ ব্যস্ততা দেখা গেছে। সকাল থেকেই ফুলের মালা হাতে কর্মীরা প্রবেশ করছেন, এবং প্রধানমন্ত্রীর নিরাপত্তা ফোর্স সচিবালয়ের ভেতরে অবস্থান করছে।

প্রধানমন্ত্রীর কক্ষ সচিবালয়ের তৃতীয় তলায় অবস্থিত। গতকাল বিকেলে এটি পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়। পাশাপাশি বিভিন্ন মন্ত্রণালয়ে মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের অফিস কক্ষে নতুন নামফলক লাগানো এবং অফিস সাজানো হয়েছে।

নতুন সরকারের প্রথম দিন, প্রধানমন্ত্রী তারেক রহমান সচিবালয়ে প্রথম অফিস করবেন। সেখানে মধ্যাহ্নভোজ ও বিকেলে মন্ত্রিসভার বৈঠকে অংশ নেবেন। বিকেল ৪টায় সচিবদের সঙ্গে মতবিনিময়ও করবেন। এজন্য সচিবালয়ে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

প্রথম কর্মদিবসে সচিবালয়ে উপস্থিত থাকবেন নবনিযুক্ত মন্ত্রী ও প্রতিমন্ত্রীরাও। তারা নিজ নিজ মন্ত্রণালয় দায়িত্বভার গ্রহণের পর কর্মকর্তাদের সঙ্গে পরিচিতি সভা করবেন এবং চলমান কার্যক্রমের খোঁজ নেবেন। এছাড়া সাংবাদিকদের ব্রিফিংয়ের মাধ্যমে মন্ত্রিসভার কার্যক্রমের তথ্য জানানো হবে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা