প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দায়িত্ব বণ্টন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারি, ২০২৬

প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের শপথ গ্রহণের পর মন্ত্রিসভার সদস্যরাও শপথ নিয়েছেন। এর মাধ্যমে সরকার গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। নতুন মন্ত্রিসভায় স্থান পেয়েছেন ২৫ জন মন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রী। তাদের মধ্যে তিনজন টেকনোক্র্যাট সদস্যও রয়েছেন।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যদের নিয়োগ এবং দপ্তর বণ্টনের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়।

এর আগে বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন বিএনপি চেয়ারপারসন তারেক রহমান। একই অনুষ্ঠানে ২৫ জন মন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রীকে শপথবাক্য পাঠ করান মো. সাহাবুদ্দিন।

পরে প্রজ্ঞাপন জারির মাধ্যমে দপ্তর বণ্টন সম্পন্ন হয় এবং ৫০ সদস্যের নতুন মন্ত্রিসভার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা