প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

তারেক রহমানকে প্রধানমন্ত্রী পদে নিয়োগ করে প্রজ্ঞাপন জারি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারি, ২০২৬

রাষ্ট্রপতির আনুষ্ঠানিক প্রজ্ঞাপনের মাধ্যমে তারেক রহমান-কে বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

 

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গণি স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এতে উল্লেখ করা হয়, সংবিধানের ৫৬ অনুচ্ছেদের (৩) দফা অনুযায়ী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন প্রধানমন্ত্রী পদে এই নিয়োগ প্রদান করেছেন।

 

প্রজ্ঞাপনটি একই দিন বাংলাদেশ গেজেটে প্রকাশিত হয়েছে। এর আগে ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর মঙ্গলবার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় নতুন মন্ত্রিসভার সদস্যরা রাষ্ট্রপতির কাছ থেকে শপথ গ্রহণ করেন।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা