প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

প্রথম দিন প্রধানমন্ত্রী হিসেবে যেসব কার্যক্রমে অংশ নেবেন তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারি, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশ আসনে বিজয়ের পর সরকার গঠন করে প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেছেন তারেক রহমান। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় খোলা পরিবেশে আয়োজিত অনুষ্ঠানে তাকে শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

বিএনপি নেতৃত্বাধীন নতুন মন্ত্রিসভার শপথের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন তিনি। অনুষ্ঠানে দলীয় নেতাকর্মী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

দলের মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন, দায়িত্ব গ্রহণের পরদিন বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ১০টায় প্রধানমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন। এরপর বেলা ১১টায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া–এর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন।

একই দিন বিকেল ৩টায় প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা