জামালপুরে পাঁচ বছরের এক নাবালিকা মেয়েকে ধর্ষণের অভিযোগে এক ব্যক্তিকে দোষী সাব্যস্ত করে দশ বছরের সশ্রম কারাদণ্ড
দিয়েছে আদালত।মঙ্গলবার (১৭ফেব্রুয়ারী) দুপুরে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এই রায় দেন।
দণ্ডিত ব্যক্তি হলেন, পারভেজ ওরফে টেম্পো, সে জেলার দেওয়ানগঞ্জ উপজেলার পাথরের চর গ্রামের মোঃ ছবর আলীর ১৯ বছর বয়সী ছেলে।মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী মোঃ ফজলুল হক পি.পি. সাংবাদিকদের জানায়, দণ্ডিত পারভেজ ওরফে টেম্পো ২০১৭ সালের ২৫ মে বিকেলে একই গ্রামের তার বাড়ির কাছে খেলছিল। সে সময় এক নাবালিকা মেয়েকে লিচু খাওয়ানোর জন্য প্রলুব্ধ করে। সে তাকে পাশের আখের খেতে নিয়ে যায় এবং জোর পূরর্বক তাকে ধর্ষণ করে।
এ ঘটনার পর, ভুক্তভোগীর মা পারভেজের বিরুদ্ধে দেওয়ানগঞ্জ থানায় মামলা দায়ের করেন। তদন্ত শেষে পুলিশ এ ঘটনার সত্যতা পায় এবং আসামীর বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে। জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম ১১ জন সাক্ষী এবং প্রাসঙ্গিক নথিপত্র পরীক্ষা করে তাকে দোষী সাব্যস্ত করেন এবং পারভেজের অনুপস্থিতিতে রায় দেন।
রাষ্ট্র পক্ষের আইনজীবী এডভোকেট মোঃ ফজলুল হক পাবলিক প্রসিকিউটর (পি,পি) তাকে সহযোগিতা করে এ্যাডভোকেট রোজিনা আকতার (এ,পি,পি) নারী ও নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১, বিবাদী পক্ষের আইনজীবী ছিলেন এ্যাডভোকেট মোঃ মাহবুব আলম চৌধূরী (জীবন) ও মোঃ মাহফুজুর রহমান (সোহেল)।