প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান 

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারি, ২০২৬

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল ৪টার পর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত অনুষ্ঠানে মো. সাহাবুদ্দিন প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার মন্ত্রিসভার সদস্যদের শপথবাক্য পাঠ করান। এভাবে তিনি প্রথমবারের মতো দেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন।

 

মন্ত্রিপরিষদ বিভাগ সূত্র জানায়, দায়িত্ব গ্রহণের পরপরই প্রধানমন্ত্রী আগামীকাল বুধবার সকাল ১০টায় সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। এরপর দুপুর সাড়ে ১২টায় সচিবালয়ে পৌঁছে প্রধানমন্ত্রীর দপ্তরে প্রথম কর্মদিবস শুরু করবেন।

 

প্রথম কর্মদিবসে প্রধানমন্ত্রী তারেক রহমান মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তাদের সঙ্গে পরিচিত হবেন এবং সংক্ষিপ্ত মতবিনিময়সভায় অংশ নেবেন। মধ্যাহ্নভোজের পর বিকেল ৩টায় নতুন মন্ত্রিসভার সদস্যদের নিয়ে বিশেষ বৈঠক অনুষ্ঠিত হবে। যদিও বৈঠকের নির্দিষ্ট এজেন্ডা নেই, এটি নতুন সরকারের প্রথম নীতি-নির্ধারণী আলোচনা হিসেবে গুরুত্বপূর্ণ হবে।

 

এছাড়া বিকেল ৪টায় তিনি বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবদের সঙ্গে বৈঠকে মিলিত হবেন। এই সভায় নতুন সরকারের অগ্রাধিকার এবং জনআকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য দিকনির্দেশনা দেওয়া হবে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা