প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

বাসের ধাক্কায় প্রাইভেটকার দুমড়েমুচড়ে মা-ছেলে নিহত 

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারি, ২০২৬

ঢাকা-সিলেট মহাসড়ক-এর ব্রাহ্মণবাড়িয়ার সরাইল অংশে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাইভেটকারে থাকা মা ও ছেলে প্রাণ হারিয়েছেন। এ ঘটনায় একই পরিবারের আরও তিনজন গুরুতর আহত হয়েছেন।

 

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরের দিকে সরাইল উপজেলার শাহবাজপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

নিহতরা হলেন নরসিংদীর শিবপুর উপজেলার সৈয়দনগর গ্রামের বাসিন্দা আমজাদ হোসেন (৪৮) এবং তার মা হাসিনা বেগম (৬৫)। আহতদের মধ্যে রয়েছেন আমজাদ হোসেনের দুই ছেলে—চাঁদ (১২) ও হৃদয় (২৫) এবং একই এলাকার নিলুফা (৩৬)।

 

আহতদের বরাত দিয়ে জানা যায়, সকালে পরিবারের পাঁচ সদস্য একটি প্রাইভেটকারে করে সিলেটে আত্মীয়ের বাড়ির উদ্দেশ্যে রওনা হন। শাহবাজপুর এলাকায় পৌঁছালে ময়মনসিংহ পরিবহনের একটি বাস তাদের গাড়িটিকে চাপা দিলে সেটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

 

স্থানীয়রা দ্রুত উদ্ধার করে তাদের ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আমজাদ হোসেন ও তার মা মারা যান। বাকি তিনজন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা