সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ না নেওয়া নিয়ে শুরুতে আপত্তি জানালেও শেষ পর্যন্ত ত্রয়োদশ জাতীয় সংসদের শপথ অনুষ্ঠানে অংশ নিয়েছেন জামায়াতে ইসলামীর নবনির্বাচিত সংসদ সদস্যরা।
মঙ্গলবার অনুষ্ঠিত শপথ অনুষ্ঠানে তাদের সঙ্গে শপথ গ্রহণ করেন ঢাকা-৬ আসন থেকে নির্বাচিত বিএনপির সংসদ সদস্য ইশরাক হোসেন। নির্ধারিত সময়ের পর পৌঁছানোর কারণে তিনি প্রথম ধাপের শপথে অংশ নিতে পারেননি।
এর আগে একই দিন বেলা পৌনে ১১টার দিকে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়া বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেন।
শপথ গ্রহণের মধ্য দিয়ে নতুন সংসদের আনুষ্ঠানিক কার্যক্রম ধাপে ধাপে সম্পন্ন হচ্ছে।