প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

দ্বিতীয় ধাপে শপথ নিলেন জামায়াত ও স্বতন্ত্র এমপিরা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারি, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী জামায়াত ও স্বতন্ত্র সংসদ সদস্যরা দ্বিতীয় ধাপে শপথ গ্রহণ করেছেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের শপথ কক্ষে তাদের শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন নবনির্বাচিত সদস্যদের শপথবাক্য পাঠ করান। অনুষ্ঠানে দেশি ও বিদেশি অতিথিরা উপস্থিত ছিলেন।

 

এর আগে একই দিন প্রথম ধাপে বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যরা বেলা পৌনে ১১টার দিকে শপথ গ্রহণ করেন।

 

শপথ গ্রহণের মধ্য দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদের আনুষ্ঠানিক কার্যক্রম ধাপে ধাপে সম্পন্ন হচ্ছে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা