ত্রয়োদশ জাতীয় সংসদের মন্ত্রিসভার শপথের জন্য মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান-কে মন্ত্রিপরিষদ থেকে ফোন করে মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার জন্য প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
সূত্র জানিয়েছে, সকালের দিকে তাকে সংসদ সচিবালয় থেকে শপথ নেওয়ার জন্য প্রস্তুত থাকার আহ্বান জানানো হয়। তবে তিনি কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পাবেন তা এখনও চূড়ান্ত হয়নি।
উল্লেখ্য, ড. আব্দুল মঈন খান ২০০১-২০০৬ সালে বিএনপি সরকারের তথ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেন।