প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

ট্যাক্স ফ্রি গাড়ি ও সরকারি প্লট নেবেন না বিএনপির এমপিরা

ট্যাক্স ফ্রি গাড়ি ও সরকারি প্লট নেবেন না বিএনপির এমপিরা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারি, ২০২৬

নতুন সরকারের অধীনে গঠিত সংসদীয় দলের প্রথম বৈঠকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলটির কোনো সংসদ সদস্য ট্যাক্স ফ্রি (ডিউটি ফ্রি) গাড়ি কিংবা সরকার নির্ধারিত প্লট গ্রহণ করবেন না বলে জানানো হয়েছে।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত ওই সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

তিনি বলেন, দলের এমপিরা ব্যক্তিগত সুবিধা হিসেবে ডিউটি ফ্রি গাড়ি নেবেন না এবং সরকারি প্লট বরাদ্দও গ্রহণ করবেন না। দলীয় নীতিগত অবস্থান থেকেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা