প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

রমজানের চাঁদ দেখতে আজ সৌদিতে প্রস্তুতি, দেখা গেলে বুধবারই প্রথম রোজা

রমজানের চাঁদ দেখতে আজ সৌদিতে প্রস্তুতি, দেখা গেলে বুধবারই প্রথম রোজা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারি, ২০২৬

পবিত্র রমজান মাস শুরুর প্রস্তুতি হিসেবে আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নতুন চাঁদ পর্যবেক্ষণ করবে সৌদি আরব। সূর্যাস্তের পর দেশজুড়ে অনুমোদিত পর্যবেক্ষকদের মাধ্যমে আকাশে চাঁদ অনুসন্ধান করা হবে।

আজ সন্ধ্যায় চাঁদ দেখা গেলে আগামীকাল বুধবার (১৮ ফেব্রুয়ারি) থেকে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে রমজান মাস শুরু হবে। সে ক্ষেত্রে মুসল্লিরা বুধবার ভোর থেকে সিয়াম সাধনা শুরু করবেন। আর যদি চাঁদ দেখা না যায়, তবে শাবান মাস ৩০ দিন পূর্ণ করে বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) থেকে রোজা শুরু হবে।

এ বিষয়ে সাধারণ নাগরিকদেরও চাঁদ অনুসন্ধানে অংশ নিতে আহ্বান জানিয়েছে সৌদি রয়্যাল কোর্ট। রোববার জারি করা এক বার্তায় বলা হয়, মঙ্গলবার শাবান মাসের ২৯তম দিন এবং এদিন সন্ধ্যার পর পূর্ব আকাশে রমজানের চাঁদ দেখা যেতে পারে।

রয়্যাল কোর্ট জানায়, কেউ খালি চোখে বা দূরবীণের সাহায্যে চাঁদ দেখতে পেলে তা নিকটস্থ আদালতে জানানোর অনুরোধ করা হয়েছে। পাশাপাশি আগ্রহীদের আঞ্চলিক চাঁদ দেখা কমিটিতে অংশ নেওয়ারও আহ্বান জানানো হয়েছে, যাতে ধর্মীয় দায়িত্ব পালনের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন ও মুসলিম উম্মাহর কল্যাণ নিশ্চিত করা যায়।

 

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা