নতুন মন্ত্রিসভার সদস্যদের জন্য সচিবালয়ে আগেভাগেই প্রস্তুত রাখা হয়েছে ৪৭টি সরকারি গাড়ি। একই সংখ্যক চালকও প্রস্তুত রয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে সরকারি পরিবহন পুল থেকে গাড়িগুলো সচিবালয়ের জনপ্রশাসন মন্ত্রণালয়–এর সামনে আনা হয়।
সরকারি যানবাহন অধিদপ্তর–এর কর্মকর্তারা জানান, এখনো মন্ত্রিপরিষদ বিভাগ থেকে নির্দিষ্ট সংখ্যার বিষয়ে আনুষ্ঠানিক নির্দেশনা পাওয়া যায়নি। তবে সম্ভাব্য চাহিদা বিবেচনায় ৪৭টি গাড়ি ও চালক প্রস্তুত রাখা হয়েছে। নির্দেশনা পেলেই সংশ্লিষ্ট মন্ত্রীদের জন্য গাড়ি বরাদ্দ দেওয়া হবে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলেন, সংসদ সদস্যদের শপথ শেষ হওয়ার পর মন্ত্রীদের জন্য গাড়ি চেয়ে নির্দেশনা আসার কথা রয়েছে। সেই অনুযায়ী দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক চিঠিতে মন্ত্রিপরিষদের সদস্যদের ব্যবহারের জন্য নির্ধারিত ৬৮টি গাড়িতে ইলেকট্রনিক অ্যাকসেস কন্ট্রোল সিস্টেমের আওতায় বিশেষ গোলাকার স্টিকার সংযোজনের নির্দেশ দেওয়া হয় পরিবহন পুলকে।