ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী সদস্যদের শপথগ্রহণ কার্যক্রম শুরু হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ১০টা ৪৫ মিনিটে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন আনুষ্ঠানিকভাবে শপথবাক্য পাঠ করানো শুরু করেন।
জাতীয় সংসদ সচিবালয়ের নির্ধারিত শপথ কক্ষে ইতোমধ্যে বিভিন্ন রাজনৈতিক দলের নির্বাচিত সংসদ সদস্যরা উপস্থিত হয়েছেন। তথ্য অনুযায়ী, বিএনপি নেতৃত্বাধীন জোটের ২১২ জন, জামায়াত ঐক্যের ৭৭ জন, স্বতন্ত্র ৭ জন এবং ইসলামী আন্দোলনের একজন সদস্য শপথ অনুষ্ঠানে অংশ নিচ্ছেন।
শপথগ্রহণের মাধ্যমে নবনির্বাচিত সংসদ সদস্যরা আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করছেন, যা নতুন সংসদের কার্যক্রম শুরুর গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে বিবেচিত হচ্ছে।