প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের শপথে যোগ দিতে ঢাকায় নেপালের পররাষ্ট্রমন্ত্রী

তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের শপথে যোগ দিতে ঢাকায় নেপালের পররাষ্ট্রমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারি, ২০২৬

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান–এর নেতৃত্বে গঠিত নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নিতে ঢাকায় পৌঁছেছেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালা নন্দা শর্মা।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাতে তিনি প্রতিনিধি দলসহ ঢাকায় আসেন বলে জানিয়েছে নেপাল দূতাবাস, ঢাকা। বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব ও পশ্চিম) ড. মো. নজরুল ইসলাম এবং ঢাকায় নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভাণ্ডারি।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৭টি আসনের মধ্যে বিএনপি ২০৯টিতে জয় পেয়েছে। স্থগিত থাকা দুটি আসনেও দলটির প্রার্থীরা এগিয়ে রয়েছেন। তাদের শরিকরা পেয়েছে তিনটি আসন। অন্যদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী পেয়েছে ৬৮টি আসন এবং দলটির নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের অন্য অংশীদাররা অর্জন করেছে ৯টি আসন।

এর আগে গত বছরের ডিসেম্বরে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া–র প্রতি শেষ শ্রদ্ধা জানাতে ঢাকায় এসেছিলেন নেপালের এই পররাষ্ট্রমন্ত্রী।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা