প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

নতুন সরকারের শপথগ্রহণ আজ: বন্ধ থাকবে ঢাকার যেসব সড়ক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারি, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদের নবনির্বাচিত সদস্য এবং নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণ উপলক্ষে আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাজধানীর গুরুত্বপূর্ণ কিছু সড়কে বিশেষ ট্রাফিক ব্যবস্থাপনা নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

 

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংসদ ভবন এলাকায় ভিআইপি চলাচল ও জনসমাগমের কারণে সকাল ৮টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত কিছু সড়কে যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে।

 

সংসদ ভবনে সকালে সংসদ সদস্যদের শপথ এবং বিকেলে দক্ষিণ প্লাজায় প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানকে কেন্দ্র করে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

যেসব সড়কে চলাচল সীমিত থাকবে

খেজুর বাগান ক্রসিং থেকে মানিক মিয়া এভিনিউ পর্যন্ত

জুলাই স্মৃতি জাদুঘর (সাবেক গণভবন ক্রসিং) থেকে উড়োজাহাজ ক্রসিং পর্যন্ত লেক রোড

প্রতিরক্ষা গ্যাপ–চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র–উড়োজাহাজ ক্রসিং–বিজয় সরণি হয়ে ফার্মগেট যেতে হবে।

আসাদগেট–প্রতিরক্ষা গ্যাপ–চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র–উড়োজাহাজ ক্রসিং–বিজয় সরণি হয়ে চলাচল করতে হবে।

 

গণভবন ক্রসিং (জুলাই স্মৃতি জাদুঘর) হয়ে প্রতিরক্ষা গ্যাপ–চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র–উড়োজাহাজ ক্রসিং–বিজয় সরণি রুট ব্যবহার করতে হবে।

 

এলিভেটেড এক্সপ্রেসওয়ে/ইন্দিরা রোড থেকে ধানমন্ডি:

খেজুর বাগান ক্রসিং–উড়োজাহাজ ক্রসিং–চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র–প্রতিরক্ষা গ্যাপ হয়ে আসাদগেট দিয়ে ধানমন্ডিতে প্রবেশ করতে হবে।

 

শ্যামলী–শিশুমেলা–গণভবন (জুলাই স্মৃতি জাদুঘর)–আসাদগেট হয়ে ধানমন্ডি ২৭-এর দিকে যেতে পারবে।

 

এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহারকারীদের জন্য নির্দেশনা

ফার্মগেট এক্সিট র‌্যাম্পের পরিবর্তে এফডিসি (হাতিরঝিল) র‌্যাম্প ব্যবহারের পরামর্শ দিয়েছে ডিএমপি।

 

ডিএমপি নগরবাসীকে সকাল ৮টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত মানিক মিয়া এভিনিউ ও লেক রোড এড়িয়ে বিকল্প সড়ক ব্যবহার করার অনুরোধ জানিয়েছে। যানজট এড়াতে সবার সহযোগিতা কামনা করেছে পুলিশ।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা