ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সদস্যরা আগামীকাল মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) শপথ গ্রহণ করবেন। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান-এর নেতৃত্বে দলের নবনির্বাচিত সংসদ সদস্যরা সকাল সাড়ে ১১টায় জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে শপথ নেবেন।
এরপর বিকেল ৪টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান এবং মন্ত্রীসভার সদস্যরা শপথ গ্রহণ করবেন।
বিএনপি মিডিয়া সেলের তথ্য অনুযায়ী, শপথ গ্রহণ অনুষ্ঠানে দেশি-বিদেশি অতিথিদের উপস্থিতিও নিশ্চিত করা হয়েছে।