জুলাই সনদে আনুষ্ঠানিকভাবে স্বাক্ষর করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। সোমবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা-তে এ স্বাক্ষর কার্যক্রম সম্পন্ন হয়।
দলের আহ্বায়ক নাহিদ ইসলাম-এর নেতৃত্বে এনসিপির একটি প্রতিনিধি দল সনদে স্বাক্ষর করে। এ সময় উপস্থিত ছিলেন সদস্য সচিব আখতার হোসেন, যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার ও জাভেদ রাসিন, মনিরা শারমিন এবং যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা।
দলের মিডিয়া উপকমিটির সেক্রেটারি ইয়াসির আরাফাত গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।