প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

ছায়া মন্ত্রিসভা গঠনের উদ্যোগকে স্বাগত বিএনপির

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারি, ২০২৬

বিরোধী দলের পক্ষ থেকে ছায়া মন্ত্রিসভা গঠনের সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে দেখছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ সোমবার গুলশান কার্যালয়ের সামনে সাংবাদিকদের এ কথা জানান।

 

তিনি বলেন, জাতীয় সংসদ সদস্য নির্বাচন এবং রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে ম্যান্ডেট রয়েছে নির্বাচন কমিশন-এর। স্পিকার ও ডেপুটি স্পিকার না থাকায় প্রধান নির্বাচন কমিশনার সংসদ সদস্যদের শপথ পড়াতে পারেন। সেই অনুযায়ী আগামীকাল সিইসি নির্বাচিত এমপিদের শপথবাক্য পাঠ করাবেন বলে তিনি উল্লেখ করেন।

 

সংবিধান সংস্কার পরিষদের শপথ প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, বর্তমান সংবিধানে এ ধরনের পরিষদের শপথ পড়ানোর স্পষ্ট বিধান নেই। যদি সংবিধানে সংশোধন এনে বিষয়টি অন্তর্ভুক্ত করা হয় এবং কে শপথ পাঠ করাবেন তা নির্ধারণ করা হয়, তাহলে সেই প্রক্রিয়া অনুসরণ করে শপথ অনুষ্ঠান হতে পারে।

 

দলের আরেক স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, দেশের অর্থনীতি, শিক্ষা ও স্বাস্থ্যখাতসহ বিভিন্ন ক্ষেত্রে বড় ধরনের চ্যালেঞ্জ রয়েছে। এসব খাতে সংস্কার ও পুনর্গঠন জরুরি।

 

এদিকে মন্ত্রিসভার সদস্যদের দায়িত্ব বণ্টন নিয়ে এখনো আনুষ্ঠানিক কোনো তথ্য জানেন না বলেও জানান সালাহউদ্দিন আহমদ।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা