প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

ট্যাক্সমুক্ত গাড়ি ও সরকারি প্লট নেবেন না জামায়াতের এমপিরা: শিশির মনির

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারি, ২০২৬

নবনির্বাচিত সংসদ সদস্যরা ট্যাক্স ফ্রি গাড়ি ও সরকারি প্লট গ্রহণ করবেন না—এমন ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর নেতা ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনির।

 

সোমবার (১৬ ফেব্রুয়ারি) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বিষয়টি নিশ্চিত করেন। সেখানে তিনি উল্লেখ করেন, পূর্বঘোষণা অনুযায়ী দলটির নির্বাচিত এমপিরা ট্যাক্সমুক্ত গাড়ি ও সরকারি প্লট গ্রহণ করবেন না।

 

এর আগে ২০২৫ সালের ৭ নভেম্বর সিলেট নগরের একটি অনুষ্ঠানে দলটির আমির ডা. শফিকুর রহমান একই ঘোষণা দেন। তিনি বলেন, ভবিষ্যতে দল থেকে কেউ সংসদ সদস্য নির্বাচিত হলে তারা সরকারি প্লট বা করমুক্ত গাড়ির সুবিধা নেবেন না।

 

উল্লেখ্য, সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনে দাঁড়িপাল্লা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন শিশির মনির। তিনি পান ৬৩ হাজার ২২০ ভোট। ওই আসনে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করা নাছির চৌধুরী ৯৯ হাজার ৫২২ ভোট পেয়ে বিজয়ী হন।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা