প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

কবিতা- বসন্তের মায়া

অধ্যাপক মোরাদুজ্জামান মোরাদ
প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারি, ২০২৬

হঠাৎ হাওয়ায় শিহরণ জাগে কুহূতানে মাতে মনআজিকে বুঝি ধরণী তলে নেমে এলো নব যৌবন।

পলাশ রঙের আগুন লেগেছে ওই দিগন্তের কোণেম

মঞ্চুরী সব দুলিছে আজি মাতাল সমিরণে!!

 

ফাল্গুন চৈত্রের রৌদ্রে যেন সোনার প্রদীপ জ্বলে

সবুজ পাতার প্রাণের স্পন্দন জাগে মরা ডালে।

 

উদাস বাতাস বহিছে আজি শিমুল পলাশ বনে

বিরহী কোকিল ডাকিছে ডালে প্রিয়াকে আপন মনে।

 

মিলন বাঁশি বাজিছে অরণ্যে ছায়া ঘেরা ওই কূলে

অচিন প্রিয়া আসে যদি ফিরে মনের দুয়ার খুলে!!

 

শিমুল রাঙানো পথের ধুলায় মরীচিকা জাগে চোখে

ক্লান্ত হিয়া ছটফট করে বিরহী বনের শোকে।

 

মাধবী বিতানে মৌমাছি দল ফিরিছে ছন্দের তানে

তপ্ত হাওয়ায় দীর্ঘশ্বাস আজি লাগিছে ব্যাকুল প্রাণে।

 

পথিক গিয়াছে দূর সীমানায় ফেলে আসা ছায়া ধরে

বসন্তের এই উদাস বেলায় প্রেয়সী কাঁদে ঘরে।

 

রবির রঙে রাঙানো ধুলোয় বসন্ত হবে শেষ

হৃদয় জুড়ে থাকবে শুধু রোমাঞ্চের আবেশ।

 

বসন্ত আজি আসেনি কেবলি কুসুমিত সাজ লয়ে

এসেছে সে ঝড়ের বারতা লয়ে সর্বনাশা প্রেম হয়ে!!!

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা